News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও
Image

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন বাজারে ছোট, মাঝারি ও বড় আকারের মনসা দেবীর প্রতিমা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। সকাল থেকেই প্রতিমা কিনতে ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে।

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তাঁদের দাবি, মাটি, খড়, রংসহ প্রতিমা তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। সেই কারণে প্রতিমার দামও বাড়াতে হয়েছে।

বাজারে বর্তমানে প্রায় ২,৫০০ টাকা দামের প্রতিমাও বিক্রি হচ্ছে। আকার ও কারুকার্য অনুযায়ী প্রতিমার দামে অবশ্য পার্থক্য রয়েছে। বাড়ির পুজোর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগেও মনসা পূজার আয়োজন হওয়ায় প্রতিমার চাহিদাও রয়েছে।

পুজোর আর মাত্র একদিন বাকি থাকায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। প্রতিমার পাশাপাশি পুজোর অন্যান্য সামগ্রী কিনতেও বাজারে ভিড় বাড়ছে। সব মিলিয়ে মনসা পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজারে উৎসবের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top