News Flash

  • Home
  • প্রধান খবর
  • ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট নীতির ওপর ভিত্তিশীল নয় : মেহবুবা মুফতি
Image

ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট নীতির ওপর ভিত্তিশীল নয় : মেহবুবা মুফতি

শ্রীনগর, ৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। এই জোটের সমালোচনায় সোচ্চার হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তাঁর মতে, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট নীতির ওপর ভিত্তিশীল নয়।সোমবার পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, “আমি যখন বিজেপির সঙ্গে জোটে ছিলাম, তখন পিডিপি এবং জম্মু ও কাশ্মীরের জনগণের এজেন্ডা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন এনসি (ন্যাশনাল কনফারেন্স) বিজেপির সঙ্গে জোটে ছিল, তাঁরা নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি আগেও বলেছি, এনসি-কংগ্রেস জোট নীতির উপর ভিত্তি করে নয়, যদি তা নীতির ভিত্তিতে হত, ১৯৮৭ সালের নির্বাচনের সময়…তাঁরা জম্মু ও কাশ্মীরকে রক্তের নদীতে ঠেলে দিত না। ১৯৮৭ সাল থেকে জম্মু ও কাশ্মীরে এখনও রক্তের নদী প্রবাহিত হচ্ছে, এর পিছনে কারণ হল এনসি-র কর্মকাণ্ড… তারা সরকার গঠনের জন্য যে কোনও কিছু করতে পারে। সব জায়গা থেকে, এনসি কংগ্রেসের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, যেভাবে তারা লাদাখে করেছিল।”

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top