News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর
Image

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট দেওয়ার মুখে ঘটনাস্থলের কাছেই ঘুমিয়ে পড়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। অভিনব এই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা ফকিরবাড়ি পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনাটি স্থানীয়দের মধ্যে হাসির খোরাকও তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে সমর সেতু সংলগ্ন ফকিরবাড়ির বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার ছিটকিনি প্লাস দিয়ে ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোর। কিন্তু সিলিন্ডার নিয়ে কিছুটা দূরে যেতেই ঘটে বিপত্তি। রাত সাড়ে তিনটা নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ ঘুম থেকে উঠে দেখতে পান, রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডারটি উধাও।

এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করতেই চক্ষু চড়কগাছ স্বপনবাবুর। বাড়ি থেকে কিছুটা দূরে গ্যাস সিলিন্ডারটি পাশে রেখে এক ব্যক্তি অঘোরে ঘুমিয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা মিলে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম ইমান হোসেন। তার বাড়িও তেলকাজলা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ইমান এর আগেও এলাকায় একাধিক গরু চুরি সহ বিভিন্ন ছোট-বড় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বেপরোয়া চুরি ও অসামাজিক কার্যকলাপে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও অতিষ্ঠ বলে দাবি স্থানীয়দের।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের একাংশের ধারণা, নেশার টাকা জোগাড় করতেই ওই যুবক চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। তবে নেশাগ্রস্ত অবস্থায় কিংবা অতিরিক্ত ক্লান্তির কারণে সে ঘটনাস্থলের কাছেই ঘুমিয়ে পড়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একদিকে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অন্যদিকে চুরি করতে গিয়ে চোরের এভাবে ঘুমিয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে হাস্যরসের পরিবেশও।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top