News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক
Image

বড়জলায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ বড়জলা এলাকার মোটর বাইক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক road acccident copyআহত হয়েছে৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ অটো ও বাইক আটক করেছে৷
এয়ারপোর্ট থেকে রাধানগর আসারপথে বড়জলা এলাকায় অটো ও মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী আহত হয়েছে৷ আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার জিবিতে ভর্তি করা হয়৷ অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আহতরা হল সিধাইয়ের বিদ্যুৎ পাড়ার মন্টু দেববর্মা ও শাল বাগানের সঞ্জিত মুখার্জী৷
নিউক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ অটো ও বাইক উদ্ধার করেছে পুলিশ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top