News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ দিয়ে রাজ্যে পৌঁছল পেট্রোপণ্য
Image

বাংলাদেশ দিয়ে রাজ্যে পৌঁছল পেট্রোপণ্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশ দিয়ে রাজ্যে আসল পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কার ট্রাক৷ শনিবার রাতে petrolকৈলাসহরের মনু ল্যান্ড কাস্টম দিয়ে দশটি ট্যাঙ্কার আসে৷ এর মধ্যে একটি এলপিজি বুলেট এবং বাকি নয়টি ডিজেল ও পেট্রোলের ট্যাঙ্কার ট্রাক৷ এদিন বাংলাদেশের সিলেট, মৌলবি বাজার হয়ে মনু ল্যান্ড কাস্টম দিয়ে রাজ্যে প্রবেশ করে এই দশটি ট্যাঙ্কার ট্রাক৷ এখানে চালক ও অন্যান্যদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, মহকুমা শাসক, পুলিশ সুপার, বিএসএফের পদস্থ আধিকারীকরা৷ তপন চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় সড়ক বেহাল অবস্থায় থাকার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে পেট্রোপণ্য নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতার তিনি প্রশংসা করেছেন পাশাপাশি বাংলাদেশ সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
গুয়াহাটি থেকে পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কারগুলি বাংলাদেশে যায় সেখানে থেকে ত্রিপুরায় আসে৷ জুলাইয়ের ১৮ তারিখ বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই দেশের মহাসড়ক মন্ত্রকের সাথে আইওসির মৌ হয়েছে৷ গুয়হাটি থেকে এই ট্যাঙ্কার ট্রাক মেঘালয়ের ডাওকি সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়৷ সেখানে থেকে কৈলাসহর সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে৷ প্রথম পর্যায়ে দশটি ট্যাঙ্কার পেট্রোপণ্য নিয়ে গুয়হাটি থেকে যাত্রা করে সাতই সেপ্ঢেম্বর৷ গত ২৯ আগষ্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top