News Flash

  • Home
  • দিনের খবর
  • প্যারালিম্পিকে একদিনে জোড়া সোনা, ২৪টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত
Image

প্যারালিম্পিকে একদিনে জোড়া সোনা, ২৪টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত

প্যারিস, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্যারালিম্পিকে পঞ্চম সোনা ভারতকে এনে দিলেন প্যারা অ্যাথলিটরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত পেল দুটি সোনা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ ৫১ বিভাগে সোনা জিতলেন ধরমবীর। ৩৪.৯২ মিটার দূরে থ্রো করে সোনা জেতেন তিনি। কেবল সোনা জেতা নয়, এদিন এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। উল্লেখ্য, গত দুই প্যারালিম্পিকে কোনেও পদক জিততে পারেননি ধরমবীর। এই একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের প্রণব সুরমা। আর এদিনই তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিলেন হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। তার পর ক্লাব থ্রোয়ে জোড়া পদক। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারত এখনও পর্যন্ত পেল ২৪টি পদক। একটি প্যারালিম্পিক থেকে এত বেশি পদক ভারত আগে কখনও পায়নি

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top