পালক্কাড়, ২ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, তা হল বাংলার অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বিভিন্ন রাজ্য থেকে অনুরূপ ঘটনাও বর্ণনা করেছেন, এই ধরনের ঘটনার গুরুত্ব ও বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়েছে। সরকার, আইনের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।” কেরলের পালক্কাড়ে গত শনিবার শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র তিন দিন ব্যাপী অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। এই বৈঠকের অন্তিম দিনে এক সাংবাদিক সম্মেলনে অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, “আমি মনে করি ইউসিসি মডেল ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে রয়েছে, উত্তরাখণ্ডে ইউসিসি গ্রহণ করার আগে, তা সর্বজনীন ডোমেনে রাখা হয়েছিল। তাই আমি মনে করি ২ লক্ষের বেশি আবেদন তাঁরা পেয়েছে এবং এটি নিয়ে আলোচনাও করেছে। আমি মনে করি এটি এখন পাবলিক ডোমেইনে রয়েছে।”

আর জি করের ঘটনায় চিন্তিত সঙ্ঘ, আম্বেকর বললেন বাংলার ঘটনায় সবাই উদ্বিগ্ন
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















