News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের ঘটনায় চিন্তিত সঙ্ঘ, আম্বেকর বললেন বাংলার ঘটনায় সবাই উদ্বিগ্ন
Image

আর জি করের ঘটনায় চিন্তিত সঙ্ঘ, আম্বেকর বললেন বাংলার ঘটনায় সবাই উদ্বিগ্ন

পালক্কাড়, ২ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, তা হল বাংলার অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বিভিন্ন রাজ্য থেকে অনুরূপ ঘটনাও বর্ণনা করেছেন, এই ধরনের ঘটনার গুরুত্ব ও বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়েছে। সরকার, আইনের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।” কেরলের পালক্কাড়ে গত শনিবার শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র তিন দিন ব্যাপী অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। এই বৈঠকের অন্তিম দিনে এক সাংবাদিক সম্মেলনে অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, “আমি মনে করি ইউসিসি মডেল ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে রয়েছে, উত্তরাখণ্ডে ইউসিসি গ্রহণ করার আগে, তা সর্বজনীন ডোমেনে রাখা হয়েছিল। তাই আমি মনে করি ২ লক্ষের বেশি আবেদন তাঁরা পেয়েছে এবং এটি নিয়ে আলোচনাও করেছে। আমি মনে করি এটি এখন পাবলিক ডোমেইনে রয়েছে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top