News Flash

  • Home
  • খেলা
  • ন্যূনতম গোলে জুয়েলসকে হারিয়ে এ ডিভিশন লিগে জয়ে সূচনা ব্লাডমাউথের 

ন্যূনতম গোলে জুয়েলসকে হারিয়ে এ ডিভিশন লিগে জয়ে সূচনা ব্লাডমাউথের 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু ব্লাড মাউথ ক্লাবেরও। যদিও নূন্যতম গোলে জয়। তবে ফ্লাডলাইটে মাঠ ছিল যথেষ্ট উত্তেজনাপূর্ণ। প্রতিপক্ষ জুয়েলস এসোসিয়েশন। ব্লাড জুয়েলসের ম্যাচ দর্শকদের তেমন মন ভরতে পারেনি। তবে ন্যূনতম গোলের পাশাপাশি হলুদ ও লাল মিলিয়ে চারটি কার্ড মাঠের পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত করে তুলেছে। ফুটবলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউথ ক্লাব নূন্যতম গোলের ব্যবধানে জুয়েলস এসোসিয়েশনকে পরাজিত করেছে। টানটান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়। তবে ইতোমধ্যে জুয়েলসের দীপক সিং কে রেফারী যথারীতি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্লাড মাউথের মহিবাম লাল চেম্বারকেও হলুদ কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধের দীর্ঘ সময়ও আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়াতে থাকে। অনেকটা শেষ পর্যায়ে ব্লাড মাউতের নবকিশোর সিং একটি গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে ম্যাচের পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হলেও প্রতিপক্ষ জুয়েলসের পক্ষে গোল শোধ করার আর সুযোগ আসেনি। এদিকে গোলদাতা নবকিশঝর সিং কে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। তবে পরবর্তী মিনিটে জুয়েলসের বিষ্ণু কুমার মলসুমকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। বিজয়ী দলের জিষ্ণু পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, সত্যজিৎ দেবরায়, বিশ্বজিৎ দাস ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিবেণী সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top