দুর্গাপুর, ৩০ আগস্ট (হি.স.): ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেকদিন ধরেই, বহিঃপ্রকাশ হল শুক্রবার। মদ কারখানার বর্জ্য পদার্থ রাখার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই অভিযোগে শুক্রবার পশ্চিম বর্ধমানের কাঁকসার ডোমড়া গ্রামের বাসিন্দারা পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁদের আরও অভিযোগ, এই বর্জ্য পদার্থের ফলে চাষের জমির ক্ষতি হচ্ছে। পাশাপাশি, এলাকার বাসিন্দারাও অসুস্থ হয়ে পড়ছেন।এই নিয়ে আগেও দরবার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বর্জ্র পদার্থের দুর্গন্ধে ক্ষোভ বাড়ছে কাঁকসায়, সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ স্থানীয়দের
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















