ভাদোদরা, ২৭ আগস্ট (হি.স.): গুজরাটে বিগত বেশ কিছু দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গুজরাটের ভাদোদরার নানা প্রান্ত। জলমগ্ন হয়ে পড়েছে জনবসতিপূর্ণ এলাকা। একেবারে বন্যার মতো পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে বিশ্বামিত্রী নদী ফুঁসছে, নদীর জল উপচে পড়ায় ভাদোদরার জনবসতিপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে আজওয়া জলাধার এবং প্রতাপপুরা জলাধার থেকে জল বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই ভয়াবহ পরিস্থিতি। গুজরাটের গান্ধীনগরেও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তবে, মঙ্গলবার জল ধীরে ধীরে নেমেছে। এই পরিস্থিতিতে গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, গুজরাটেরবিভিন্ন বিভিন্ন জেলায় আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন ভাদোদরার নানা প্রান্ত, ফুঁসছে বিশ্বামিত্রী নদী
Releated Posts
জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…
উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…
২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…


















