News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে দেওয়া হল দ্বিতীয় পুরস্কার
Image

রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে দেওয়া হল দ্বিতীয় পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ই সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে শিশু মৃত্যুর হার ক্রমেই কমছে৷ ২০১২ সালে যেখানে এই সংখ্যা ছিল ২৮ national-health-missionশতাংশ৷ ২০১৩ সালে তা এসে পৌঁছায় ২৬ শতাংশে৷ ২০১৪ সালে তা আরও কমে গিয়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে৷ জাতীয় ক্ষেত্রে এই হার ২০১৪ সালে হচ্ছে ৪০ শতাংশ৷ এই ক্ষেত্রে রাজ্যের সাফল্যের স্বীকৃতি হিসাবে ত্রিপুরাকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে প্রথম পুরস্কার পেয়েছে নাগাল্যান্ড৷ আজ বিকালে এক সাংবাদিক সম্মেলনে নেশন্যাল হেলথ মিশন ডিরেক্টর ডাঃ শৈলেশ কুমরা যাদব এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, গত আর্থিক বছরে ন্যাশনাল হেলথ মিশন খাতে সময়মতো অর্থ খরচ করার জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে অর্থ বরাদ্দ খাতে ১ শতাংশ ইনসেনটিভ দিয়েছে৷ মিশন ডিরেক্টর জানান, শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে রাজ্যে ১০টি মায়ের ঘর চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ এর মধ্যে ৬টি ইতিমধ্যেই স্থাপিত হয়েছে৷ ধলাই জেলায় ২টি, উত্তর জেলায় ২টি এবং গোমতী জেলায় ২টি মায়ের ঘর ইতিমধ্যেই স্থাপিত হয়েছে৷ অবশিষ্ট ৪টি খুব শীঘ্রই চালু করা হবে৷ তিনি জানান প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে রাজ্যে সন্তান প্রসবের হার ক্রমেই বাড়ছে৷ এইচ এম আই এস -এর রিপোর্ট অনুযায়ী রাজ্যে এই হার বর্তমানে ৮৯ শতাংশ, জাতীয় ক্ষেত্রে যা ৮০ শতাংশ৷ ডাঃ যাদব জানান, ২০১৪ সাল থেকে রাজ্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আর বি এস কে) শুরু হয়েছে৷ এতে শূন্যে থেকে ১৯ বছরের বয়সীদের জন্য নানা জটিল রোগের জন্য সম্পূর্ণ বিনামূুল্যে চিকিৎসা করা হয়ে থাকে৷ এই প্রকল্পটি সুষ্ঠুভাবে রূপায়ণের জন্য সারা রাজ্যে ২২টি দল গঠিত হয়েছে৷ বিভিন্ন বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্রকে ভিত্তি করে তাার নির্দিষ্ট কয়েকটি জটিল রোগে আক্রান্তদের চিহ্ণিত করে সে অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে থাকে৷ আই এল এস হাসপাতালে এই প্রকল্পে বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে৷ এখন পর্যন্ত আর এস বি কে প্রকল্পে ৩৯ জনের হার্ট অপারেশন করা হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top