News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর পাক সফরের আগে কাশ্মীর নিয়ে ভারতকে ফের শাসানি পাকিস্তানের
Image

মোদীর পাক সফরের আগে কাশ্মীর নিয়ে ভারতকে ফের শাসানি পাকিস্তানের

ইসলামাবাদ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক সফরে যাওয়ার আগে কাশ্মীর নিয়ে ভারতকে ফের শাসানি pakistanflagদিল পাকিস্তান| ৱুধবার পাক সেনা প্রধান রাহিল শরিফ বলেন, কাশ্মীরকে পাকিস্তানের প্রধান অংশ হিসাবে ব্যখ্যা দেন| কাশ্মীর উপত্যকার মানুষের লড়াইকে ইসলামাবাদ কূটনৈতিক ও নৈতিকভাবে সমর্থনও করে যাবে জানান তিনি|
রাওয়ালপিন্ডিতে পাক প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কাশ্মীরের মানুষের অধিকারের এই লড়াই ও ত্যাগকে সাধুবাদ জানান রাহিল শরিফ| পাকিস্তান তাদের এই লড়াইকে সমর্থনও করে যাবে বলে তিনি সাফ জানিয়েছেন| তাঁর দাবি অনুযায়ী বর্তমানে পাকিস্তানের সেনা শক্তি অপরাজেয়| তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা পূর্বেও শক্তিশালী ছিল| কিন্তু বর্তমানে তাঁদেরকে হারানো অসম্ভব| তাঁর মতে, পাক সেনা শত্রুপক্ষের সমস্তরকম ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছে| সেনা প্রধান আরও বলেন, সামরিক বা কূটনৈতিক সীমান্তে বা দেশের মধ্যে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত পাকিস্তান| দেশের মিত্র বা বন্ধু কারা, তাও পাকিস্তানের জানা রয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top