News Flash

  • Home
  • Uncategorized
  • গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল
Image

গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল

মালদা, ৭ সপ্টেম্বর (হি.স): গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস| বাম ও কংগ্রেস জোটের দখলে থাকা tmcএই গ্রাম পঞ্চায়েতের সিপিএম দলের প্রধানের বিরুদ্ধে গত ২৮ আগস্ট অনাস্থা এনেছিল তৃণমূল| আর তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে অনাস্থা প্রস্তাব পাশের মাধ্যমেই বাম দুর্গ মাঝরা গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস| ৱুধবার গাজোলের তৃণমূল দলের বিধায়ক দিপালী বিশ্বাস জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর ওই গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠনের ব্যাপারে একটি সভা হবে| সেখানেই দলীয় সদস্যদের নির্বাচনের মাধ্যমেই প্রধান গঠন করা হবে| উল্লেখ্য, মাঝরা গ্রাম পঞ্চায়েতের মোট ১৭টি আসন রয়েছে| কয়েক মাস আগে এক পঞ্চায়েত সদস্য মারা যাওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা রয়েছেন ১৬ জন| এরমধ্যে বামেদের রয়েছে ১০ জন, কংগ্রেসের ৩ জন এবং তৃণমূলের ৩ জন সদস্য| গত আগস্ট মাসে বামদল ছেড়ে ৯ জন এবং কংগ্রেস ছেড়ে ১ জন সদস্য তৃণমূলে যোগদান করেছিলেন| তাতেই জোটের দখলে থাকা পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে| দলত্যাগী ওই ১০ জন সদস্য ২৮ আগস্ট সিপিএম পঞ্চায়েত প্রধান কিস্কুর বিরুদ্ধে অনাস্থা এনে বিডিওকে চিঠি দেন| তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পঞ্চায়েতে তলবি বসে| আর সেই তলবি সভায় প্রধানের বিরুদ্ধে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়| এদিন দলত্যাগী সদস্যদের নেতৃত্বে থাকা বিধায়ক দিপালী বিশ্বাসের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত্ বিশ্বাস জানিয়েছেন, সিপিএম প্রধানের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং উন্নয়ণমূলক কাজকর্ম নিয়ে অসতোষ তৈরি হয়েছিল দলত্যাগী বাম ও কংগ্রেস পঞ্চায়েত সদস্যদের মধ্যে| তাই তারা সিপিএম প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে অপসারমের দাবী তুলেছিলেন| সেই পরিপ্রেক্ষিতে ব্লক প্রশাসন মঙ্গলবার অনাস্থা ডাকে| সেই সভাতেই তৃণমূলের অনাস্থা পাশ হয়ে যাওয়ায় সিপিএম প্রধানের পদ খারিজ হয়ে গিয়েছে| এলাকার উন্নয়ণের স্বার্থেই বাম এবং কংগ্রেসের নির্বাচিত সদস্যরা তৃণমূলে যোগদান করেছে| এদিকে সিপিএম বিধায়ক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য খগেন মুর্মু জানিয়েছেন, ভয়ভীতি এবং প্রলোভন দেখিয়ে শাসকদল তৃণমূল নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে| মাঝরা গ্রাম পঞ্চায়েতের যে কজন বাম সদস্য দলত্যাগ করেছেন তার বিরুদ্ধে জেলা নেতৃত্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top