কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : কলকাতার বৃষ্টিপ্রভাব ফেলল ক্রিকেটেও| বৃষ্টির প্রকোপে আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড টেস্টের
জন্য পিচ তৈরিতে সমস্যায় সিএবি| আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ইডেনে ভারতনিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট হওয়ার কথা| এখনও টেস্টের জন্য উইকেট তৈরি করা সম্ভব হয়নি| মাঝে মাঝেই বৃষ্টি পিচ তৈরিতে সমস্যা তৈরি করেছে| মূল উইকেটে এখনও রোলিং করার কাজ শুরু করা যায়নি| ঘাসও কাটা সম্ভব হয়নি| উইকেট এতটাই নরম, ঘাস কাটতে গেলে মাটি উঠে আসছে| উইকেট না শুকোলে ঘাস কাটাও যাবে না, রোলিং করাও সম্ভব নয়|এই পরিস্থিতিতে সঠিক সময়ে উইকেট তৈরি নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে|
যদিও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য আশাবাদী, সঠিক সময়ে উইকেট তৈরির ব্যাপারে| এখনও বেশ কিছুদিন বাকি আছে| মাত্র পাঁচ দিন পুরো রোদ উঠলে উইকেট তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় | ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মুখেও সেই একই কথা| তিনি বলেন, আউটফিল্ড নিয়ে সমস্যা নেই| উইকেট তৈরি নিয়ে একটু সমস্যা রয়েছে| তবে পাঁচ দিন রোদ পেলেই উইকেট তৈরি করে দেব| মাটি নরম থাকায় উইকেটে রোলিং করতে পারছি না, ঘাসও কাটতে পারছি না| তবে প্র্যাকটিস উইকেটে রোলিং করা শুরু করে দিয়েছি|
বৃষ্টিতে আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড টেস্টের জন্য পিচ তৈরিতে সমস্যায় সিএবি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















