News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড টেস্টের জন্য পিচ তৈরিতে সমস্যায় সিএবি
Image

বৃষ্টিতে আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড টেস্টের জন্য পিচ তৈরিতে সমস্যায় সিএবি

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : কলকাতার বৃষ্টিপ্রভাব ফেলল ক্রিকেটেও| বৃষ্টির প্রকোপে আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড টেস্টের india-vs-new-zealand-460x250জন্য পিচ তৈরিতে সমস্যায় সিএবি| আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ইডেনে ভারতনিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট হওয়ার কথা| এখনও টেস্টের জন্য উইকেট তৈরি করা সম্ভব হয়নি| মাঝে মাঝেই বৃষ্টি পিচ তৈরিতে সমস্যা তৈরি করেছে| মূল উইকেটে এখনও রোলিং করার কাজ শুরু করা যায়নি| ঘাসও কাটা সম্ভব হয়নি| উইকেট এতটাই নরম, ঘাস কাটতে গেলে মাটি উঠে আসছে| উইকেট না শুকোলে ঘাস কাটাও যাবে না, রোলিং করাও সম্ভব নয়|এই পরিস্থিতিতে সঠিক সময়ে উইকেট তৈরি নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে|
যদিও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য আশাবাদী, সঠিক সময়ে উইকেট তৈরির ব্যাপারে| এখনও বেশ কিছুদিন বাকি আছে| মাত্র পাঁচ দিন পুরো রোদ উঠলে উইকেট তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় | ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মুখেও সেই একই কথা| তিনি বলেন, আউটফিল্ড নিয়ে সমস্যা নেই| উইকেট তৈরি নিয়ে একটু সমস্যা রয়েছে| তবে পাঁচ দিন রোদ পেলেই উইকেট তৈরি করে দেব| মাটি নরম থাকায় উইকেটে রোলিং করতে পারছি না, ঘাসও কাটতে পারছি না| তবে প্র‌্যাকটিস উইকেটে রোলিং করা শুরু করে দিয়েছি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top