News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যস্তরীয় স্কুল ক্রীড়ার আসর শুরু

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যস্তরীয় স্কুল ক্রীড়ার আসর শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুরু হয়েছে স্কুল ক্রীড়ার জুডো এবং ফুটবলের রাজ্য আসর। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে রাজ্যের তিনটি মহকুমায়। চলবে ২২ আগস্ট পর্যন্ত। অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বয়স গ্রুপে জুডোর রাজ্যভিত্তিক স্কুল আসর পশ্চিম জেলার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জুডো হল-এ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। ‌একই সময়ে অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবলের রাজ্য আসর গোমতী জেলার উদয়পুরে সূচনা হয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের আসর উনকোটি জেলাতে শুরু হয়েছে। এবং মেয়েদের অনূর্ধ্ব ১৪ ফুটবলের রাজ্য আসর সিপাহীজলা জেলাতে চলছে। এ বছর অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে রাজ্যভিত্তিক স্কুল আসর আয়োজন করছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। সেপ্টেম্বরের মধ্যে সব ক-টি ইভেন্টের প্রতিযোগিতা শেষ করতে হবে। মঙ্গলবার বিকেল পাঁচটায় বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ইনডোর হল-এ রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জুডো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পায়মঙ মগ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ও নিখিল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৮টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে ২১৯ জন জুডো খেলোয়াড় এবং ১৮ জন অফিসিয়াল তিন দিনব্যাপী এই আসরে অংশ নিয়েছেন। ২২ আগস্ট তিনটি স্থানেই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জুডো ও ফুটবল প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।

Releated Posts

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top