News Flash

  • Home
  • Uncategorized
  • ওবামাকে গালি দেওয়ায় ফিলিপাইনের সঙ্গে বৈঠক বাতিল করল হোয়াইট হাউজ
Image

ওবামাকে গালি দেওয়ায় ফিলিপাইনের সঙ্গে বৈঠক বাতিল করল হোয়াইট হাউজ

মানিলা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামাকে উদ্দেশ্য করে গালি দেওয়ায় ফিলিপাইনের প্রেসিডেন্ট white_houseরডরিগো দুর্দাতের সঙ্গে বৈঠক বাতিল করল হোয়াইট হাউজ| মঙ্গলবার এই দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল|
মঙ্গলবার খবরে বলা হয়েছে, এদিন লাওসে ওবামার সঙ্গে রডরিগোর বৈঠক করার কথা ছিল| বৈঠকে ফিলিপাইনে মাদক ব্যবসায়ীদের নির্বিচারে হত্যার বিষয় নিয়েও কথা হতে পারে বলে আগেভাগেই জানিয়েছিল হোয়াইট হাউজ| এরই উত্তরে রডরিগো ওবামাকে উদ্দেশ্য করে বলেন, সে (ওবামা) নিজেকে কি মনে করেন? আমি আমেরিকার পুতুল নই| আমি একটি সার্বভৌম ও স্বাধীন দেশের প্রেসিডেন্ট| ফিলিপাইনের জনগণ বাদে আর কারও কাছে জবাবদিহি দিতে বাধ্য নই আমি| এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বাজে শব্দও ব্যবহার করেন|
উল্লেখ্য, চলতি বছরে ক্ষমতায় আসার পর মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুর্দাত| দেশের পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি গুলির ঘোষণা করেন তিনি| রডরিগো ক্ষমতায় আসার পর থেকে পুলিশের গুলিতে এ পর‌্যন্ত প্রায় দুহাজার জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top