News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমের গাড়ির ধাক্কায় গুরুতর ব্যক্তি, প্রতিবাদে পথ অবরোধ
Image

পুর নিগমের গাড়ির ধাক্কায় গুরুতর ব্যক্তি, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: রবিবার সকালে বড়জলায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ বড়জলায় পথ অবরোধ করেন।

৭৯ টিলা এলাকার অভিজিৎ দাস শনিবার রাতে উনার বড়জলাস্থিত শশুর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রবিবার সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পুর নিগমের তিন চাক্কার নাম্বার বিহীন গাড়ি উনাকে  বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। উনার একটি পা ভেঙ্গে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি জিবি হাসপাতালে ভর্তি।

উনার পরিবারের লোকদের কথা অনুযায়ী একটি পা কেটে ফেলতে হবে।  আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন তিনি। ইতিমধ্যেই পুর নিগমের গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে । উনার নাম বাসুদেব রায়। কিন্তু উনি পালিয়ে গেছেন। বড়জলা এলাকাবাসী সকাল থেকেই রাস্তা অবরোধ করেন । তাদের দাবি এই এলাকা দিয়ে পুর নিগমের গাড়ি গুলি দ্রুত গতিতে চলে এবং একটা গাড়িরও কাগজপত্র ঠিক নেই। অবিলম্বে এই রাস্তায় গাড়ি চলাচলে গতি নির্ধারিত করে দিতে হবে , না হলে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top