চন্ডীগড়, ১৭ আগস্ট (হি.স.): হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা। শনিবার রণদীপ বলেছেন, “ভারতীয় জনতা পার্টির নৃশংসতার ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে। গত ১০ বছরে এমন কোনও শ্রেণী নেই যারা বিজেপির দ্বারা প্রতারিত হয়নি, হরিয়ানার জনতা ১ অক্টোবর ভারতীয় জনতা পার্টির সমাপ্তি শুরু করতে চলেছে।” এবারের ভোটে কংগ্রেস জিতবে বলেই তিনি আত্মবিশ্বাসী।উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১ অক্টোবর। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। নিৰ্বাচন কমিশন জানিয়েছে, হরিয়ানায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়ন স্ক্রুটিনি হবে ১৩ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১ অক্টোবর (বুধবার) এবং ৪ অক্টোবর (শুক্রবার) ফল ঘোষণা হবে। হরিয়ানার ভোটার তালিকা ২৭ আগস্ট প্রকাশিত হবে।

হরিয়ানায় এবারের ভোটে কংগ্রেস জিতবে, আত্মবিশ্বাসী সুরজেওয়ালা
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















