News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় এবারের ভোটে কংগ্রেস জিতবে, আত্মবিশ্বাসী সুরজেওয়ালা
Image

হরিয়ানায় এবারের ভোটে কংগ্রেস জিতবে, আত্মবিশ্বাসী সুরজেওয়ালা

চন্ডীগড়, ১৭ আগস্ট (হি.স.): হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা। শনিবার রণদীপ বলেছেন, “ভারতীয় জনতা পার্টির নৃশংসতার ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে। গত ১০ বছরে এমন কোনও শ্রেণী নেই যারা বিজেপির দ্বারা প্রতারিত হয়নি, হরিয়ানার জনতা ১ অক্টোবর ভারতীয় জনতা পার্টির সমাপ্তি শুরু করতে চলেছে।” এবারের ভোটে কংগ্রেস জিতবে বলেই তিনি আত্মবিশ্বাসী।উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১ অক্টোবর। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। নিৰ্বাচন কমিশন জানিয়েছে, হরিয়ানায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়ন স্ক্রুটিনি হবে ১৩ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১ অক্টোবর (বুধবার) এবং ৪ অক্টোবর (শুক্রবার) ফল ঘোষণা হবে। হরিয়ানার ভোটার তালিকা ২৭ আগস্ট প্রকাশিত হবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top