News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ ঘরে উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার স্বামী, খুনের আশঙ্কা 
Image

নিজ ঘরে উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার স্বামী, খুনের আশঙ্কা 

আগরতলা, ১৭ আগস্ট: নিজ ঘর থেকে এক উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই মহিলাকে তার স্বামীই খুন করেছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান পুলিশ আধিকারিক। 

জানা গিয়েছে, আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন কৃষ্ণ দাসের রাবার বাগানে কাজ করতেন এক দম্পতি। কাজ করার জন্য ধলাই জেলার ধূমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং স্ত্রী সরি দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত তিন বছর ধরে বসবাস করছেন। কিন্তু গতকাল রাতে নিজ ঘরে সরি দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে আমতলী থানায় খবর পাঠিয়েছেন।

আজ সকালে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে ফরেনসিক টিম সহ আমতলির এস ডি পি ও শংকর চন্দ্র দাস। পুলিশ মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতাল  পাঠিয়েছে।পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে। পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top