News Flash

Image

ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ পাঁশকুড়া ব্লকে

পাঁশকুড়া, ১৪ আগস্ট (হি.স.) : ওডিশায় বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় এবং পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকেরা।কেউ কারিগর বা কেউ ফেরিওয়ালা, কেউ ব্যবসায়ী কিংবা কেউ হাতের কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য ওডিশায় গিয়েছিল কাজে, কিন্তু গত কয়েকদিন ধরেই ওডিশায় বাঙালিদের ওপর অত্যাচার শুরু হয়েছে, মারধর করা হচ্ছে, কখনও হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার। এমনকি তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে ওডিশা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। যার ফলে বাধ্য হয়ে কাজ ছেড়ে নিজের রাজ্যে ফিরতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেশ কিছু বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর বা কেউ ১৫ বছর ধরে ওডিশা রাজ্যে ব্যবসা এবং ফেরিওয়ালার কাজ করে আসছে, আর তার ওপর নির্ভর করেই রুজি রোজগারের পথ বেছে নিয়েছিল ভিন রাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাঙালি বাসিন্দারা। কিন্তু তাঁদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হিসেবে যাবতীয় সঠিক পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশি তকমা লাগিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি তাঁদের ওডিশা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। আতঙ্কে বহু পরিযায়ী শ্রমিক ওডিশা ছেড়ে বাংলায় ফিরে আসে। এদিন এই অত্যাচারের প্রতিবাদে  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় এবং পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকেরা।

Releated Posts

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top