পাঁশকুড়া, ১৪ আগস্ট (হি.স.) : ওডিশায় বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় এবং পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকেরা।কেউ কারিগর বা কেউ ফেরিওয়ালা, কেউ ব্যবসায়ী কিংবা কেউ হাতের কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য ওডিশায় গিয়েছিল কাজে, কিন্তু গত কয়েকদিন ধরেই ওডিশায় বাঙালিদের ওপর অত্যাচার শুরু হয়েছে, মারধর করা হচ্ছে, কখনও হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার। এমনকি তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে ওডিশা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। যার ফলে বাধ্য হয়ে কাজ ছেড়ে নিজের রাজ্যে ফিরতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেশ কিছু বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর বা কেউ ১৫ বছর ধরে ওডিশা রাজ্যে ব্যবসা এবং ফেরিওয়ালার কাজ করে আসছে, আর তার ওপর নির্ভর করেই রুজি রোজগারের পথ বেছে নিয়েছিল ভিন রাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাঙালি বাসিন্দারা। কিন্তু তাঁদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হিসেবে যাবতীয় সঠিক পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশি তকমা লাগিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি তাঁদের ওডিশা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। আতঙ্কে বহু পরিযায়ী শ্রমিক ওডিশা ছেড়ে বাংলায় ফিরে আসে। এদিন এই অত্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় এবং পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকেরা।

ওডিশা ফেরত পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ পাঁশকুড়া ব্লকে
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















