News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় কঙ্গাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

আমবাসায় কঙ্গাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ ধলাই জেলার আমবাসায় ধলাই নদীর পাশের জঙ্গলে রেল ব্রিজ সংলগ্ণ এলাকা SCALITONথেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে৷ গাছে একটি সাদা রঙের ওড়না এবং কঙ্কালের পাশে একটি ব্যাগে ছাতা মিলেছে৷ ঘটনার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ধলাই জেলার আমবাসায় ধলাই নদীর পাশে রেল সেতুর কাছ থেকে একটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক মহিলা গরুর জন্য ঘাস কাটতে সেখানে গিয়েছিলেন৷ ঘাস কাটতে গিয়ে হঠাৎ কঙ্কালটি দেখতে পান ওই মহিলা৷ কঙ্কালের পাশে মহিলাদের ব্যবহৃত একটি ব্যাগ পড়ে রয়েছে৷ ব্যাগের ভিতরে একটি ছাতাও রয়েছে৷ শুধু তাই নয়, যে গাছটির নিয়ে কঙ্কালটি পড়ে রয়েছিল সে গাছের ডালে একটি ওড়নাও ঝুলছিল৷ ঘাস সংগ্রহ করতে আসা মহিলা এই দৃশ্য প্রত্যক্ষ করে বাড়ি ফিরে গিয়ে বাড়ির লোকজনদের ঘটনাটি জানান৷ খবর পেয়ে গৃহবধূর শশুর ও অন্যান্য লোকজনরাও ছুটে আসেন৷ ঘটনা সম্পর্কে জানান, গৃহবধূটির শ্বশুর৷ ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ কঙ্কাল দেখে পুলিশ ও রীতিমত বিস্মিত হয়ে যায়৷ ঘটনাস্থল থেকেই কর্তব্যরত পুলিশ অফিসার স্পর্শকাতর এই বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান৷
ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোন মহিলার৷ এটি কার কঙ্কাল নামধাম কিছুই জানা যায়নি৷ এটি আত্মহত্যার ঘটনা, নাকি খুন করে মৃতদেহটি এখানে এনে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে ধন্ধে পড়েছে পুলিশ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top