News Flash

  • Home
  • প্রধান খবর
  • জিলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক
Image

জিলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট:সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭জন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে পশ্চিম জেলার জেলাশাসক মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন।পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭জন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পশ্চিম জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার নির্বাচিত জেলা পরিষদের প্রত্যেক সদস্যের হাতে সার্টিফিকেট তুলে দেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা শাসক ডক্টর কিরণ কুমার বলেন, পশ্চিম জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জেলা প্রশাসন কাজ করবে। কোথাও কোন ধরনের সমস্যা থাকলে জনপ্রতিনিধিরা জেলা প্রশাসনের নজরে আনবেন এবং জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন।এদিন জেলাশাসক আরো বলেন, প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে অজান্তে ভুল ত্রুটি হতেই পারে। এসব ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে প্রশাসনকে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলাশাসক। তিনি আরো জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানপর্ব শেষ হওয়ার পর শীঘ্রই জেলা পরিষদের সদস্য সহ প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করানো হবে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top