News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুটানের মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ারে
Image

ভুটানের মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার, ১৩ আগস্ট (হি.স.): ভুটানের মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায়। যদিও বর্তমানে জেলা জুড়ে কোনও সতর্কতা জারি হয়নি বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।ভুটানের থিম্পুর পরিস্থিতি ভয়াবহ। মেঘভাঙা বৃষ্টিতে অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ আলিপুরদুয়ারবাসীর। ভুটানের বন‍্যার জল যদি এ দিকে চলে আসে, তা হলে আলিপুরদুয়ারের পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা জেলাবাসীর।থিম্পুর দেচংসেলিং এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তা ছাড়াও প্রবল জলস্রোত দেখা গিয়েছে নদীগুলিতে। ভুটানের বিভিন্ন সড়কের ওপর দিয়ে বইছে জল। রবিবার থেকে এই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে থিম্পুতে।

এই পরিস্থিতি আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, “জেলার ৮০% নদী ভুটান পাহাড় থেকে সৃষ্ট। নদীগুলিতে জল বাড়ছে। সে দিকে আমরা নজর দিয়েছি। পরিস্থিতি এখনও বেসামাল হয়নি।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top