News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে প্রধানমন্ত্রী, খুঁটিয়ে দেখলেন সামগ্রিক পরিস্থিতি
Image

ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে প্রধানমন্ত্রী, খুঁটিয়ে দেখলেন সামগ্রিক পরিস্থিতি

ওয়ানাড, ১০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাডের পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখলেন। পরে বিধ্বস্ত এলাকাতেও যান প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। এরপর তিনি ত্রাণ শিবির ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মানুষজনকেও দেখতে যান।আকাশপথে প্রধানমন্ত্রী এদিন ভূমিধসের উৎপত্তিস্থল দেখেন, যা ইরুভাঝিনজি পুঝা (নদী)। তিনি পুনচিরিমাত্তম, মুন্ডক্কাই এবং চুরমালার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও পর্যবেক্ষণ করেছেন। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উল্লেখ্য, ওয়ানাডে ভয়াবহ এই ভূমিধসে ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। খোঁজ পাওয়া যায়নি বহু মানুষের।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top