শার্লটে, ৭ আগস্ট (হি.স.): আমেরিকা সফরে টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয় পেল রিয়াল মাদ্রিদ। চেলসিকে হারিয়ে এবারের প্রাক-মরসুম পর্ব শেষ করল তারা। শার্লটে বুধবার সকালে তারা ২-১ গোলে জিতল। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়া রিয়াল গিয়েছিল আমেরিকা সফরে। সফরে এসি মিলানের বিপক্ষে ১-০ ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ২-১ গোলে হেরেছে তারা।আর এবারের সফরে এই নিয়ে টানা দ্বিতীয় এবং পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেল চেলসি, জিতেছে মাত্র একটি। ২০২৪-২৫ মরসুমের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তুতির পালা শেষ, এবার প্রতিযোগিতামূলক ফুটবলে নামবে তারা। আগামী ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার মুখোমুখি হবে তারা।

চেলসিকে হারিয়ে প্রস্তুতি পর্ব শেষ রিয়াল মাদ্রিদের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















