News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪
Image

ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

মানিলা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে| মৃতের bomb blastসংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে| এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৭ জন| শুক্রবার রাতে দেশের প্রেসিডেন্ট রদরিগো দুদার্তের শহরের একটি মার্কেটে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে| তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে| সূত্রের খবর, বিস্ফোরণে ঘটনাস্থলেই দশজন মারা যায়| আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় আরও চারজনের মৃতু্য হয়|
এদিকে ঘটনার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দুদার্তে| রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে| এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন| আশপাশের সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে|
তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top