মানিলা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে| মৃতের
সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে| এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৭ জন| শুক্রবার রাতে দেশের প্রেসিডেন্ট রদরিগো দুদার্তের শহরের একটি মার্কেটে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে| তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে| সূত্রের খবর, বিস্ফোরণে ঘটনাস্থলেই দশজন মারা যায়| আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় আরও চারজনের মৃতু্য হয়|
এদিকে ঘটনার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দুদার্তে| রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে| এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন| আশপাশের সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে|
তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি|
ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















