বেজিং, ৩ অগাস্ট (হি.স.) : চিনের নির্মিত বিশ্বের বৃহত্তম কঁাচের সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ| শনিবার তারা জানায়,
জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে সেতুটি| চালু হবার পর ১৩ দিনের মধ্যেই সেতু বন্ধ করে দেয় কর্তৃপক্ষ|
খুব শিগগিরই এটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে| সেতু কৃর্তপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, বিপুল সংখ্যক দর্শনার্থীদের চাপ ব্রিজটি নিতে পারছেনা| তবে সেতুটি কোনওরকম ফাটল ধরেনি বা দুর্ঘটনা ঘটে নি|
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল কাঁচের সেতুটি| এমন আকর্ষণীয় স্থানে পর্যটকরা যে ভিড় জমাবেন তা নিয়ে কোন সন্দেহ ছিল না| কাঁচের ব্রিজের সহন ক্ষমতা অনুযায়ী কর্তৃপক্ষ প্রতিদিন ৮হাজার পর্যটকের বেশী উঠতে পারবে না বলে স্থির করেছিল কর্তৃপক্ষ| তবে সপ্তাহ দুয়েকের মধ্যেই পর্যটকের সংখ্যা দিন প্রতি বেড়ে ১০ হাজার ছাড়িয়ে যাওয়াতেই বিপত্তি দেখা দিল| চাপ সামলাতে না পেরে আপাতত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ| কবে ফের পর্যটকদের জন্য খুলবে এই সেতু তা এখনও জানা যায়নি|
বন্ধ হয়ে গেল বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















