News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ হয়ে গেল বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু
Image

বন্ধ হয়ে গেল বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু

বেজিং, ৩ অগাস্ট (হি.স.) : চিনের নির্মিত বিশ্বের বৃহত্তম কঁাচের সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ| শনিবার তারা জানায়, Glass Bridgeজরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে সেতুটি| চালু হবার পর ১৩ দিনের মধ্যেই সেতু বন্ধ করে দেয় কর্তৃপক্ষ|
খুব শিগগিরই এটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে| সেতু কৃর্তপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, বিপুল সংখ্যক দর্শনার্থীদের চাপ ব্রিজটি নিতে পারছেনা| তবে সেতুটি কোনওরকম ফাটল ধরেনি বা দুর্ঘটনা ঘটে নি|
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল কাঁচের সেতুটি| এমন আকর্ষণীয় স্থানে পর্যটকরা যে ভিড় জমাবেন তা নিয়ে কোন সন্দেহ ছিল না| কাঁচের ব্রিজের সহন ক্ষমতা অনুযায়ী কর্তৃপক্ষ প্রতিদিন ৮হাজার পর্যটকের বেশী উঠতে পারবে না বলে স্থির করেছিল কর্তৃপক্ষ| তবে সপ্তাহ দুয়েকের মধ্যেই পর্যটকের সংখ্যা দিন প্রতি বেড়ে ১০ হাজার ছাড়িয়ে যাওয়াতেই বিপত্তি দেখা দিল| চাপ সামলাতে না পেরে আপাতত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ| কবে ফের পর্যটকদের জন্য খুলবে এই সেতু তা এখনও জানা যায়নি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top