বিশেষ প্রতিনিধি, অমরপুর, ২ সেপ্ঢেম্বর ৷৷ বাম শ্রমিক সংগঠন সিট্যু সহ দেশের ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে কেন্দ্র
করে অমরপুরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে৷ দীর্ঘদিন যাবত বিরোধী শূন্য থাকায় শাসক দলের ডাকা ধর্মঘট গুলি অমরপুরে শান্তিপূর্ণভাবে সফল হয়ে থাকলেও বর্তমানে বিজেপির উত্থানে শঙ্কিত শাসক দল সিপিএিম৷ যার ফলস্বরূপ শুক্রবার অমরপুরের বিভিন্ন এলাকায় বনধের পিকেটিং করতে গিয়ে শাসক দলের নেতাদের বাঁধার সম্মুখীন হতে হয়েছে৷
শুক্রবার সকালে শাসক দলের কর্মী সমর্থকরা যখন ধর্মঘটের সমর্থনে অমরপুর বাজারে পিকেটিং করছিল, তখন দেখতে প ায় যে বাজারের একটি টিফিনের দোকানের একটি দরজা খোলা৷ পিকেটাররা যখন ওই দোকান বন্ধ করার জন্য দোকান মালিককে বলে সে সময় দোকানের ভিতরে টিফিন করছিল বিজেপি নেতা মহিভূষণ চক্রবর্তী৷ বিজেপি নেতাকে দেখতে পেয়ে পিকেটাররা আরো উত্তেজিত হয়ে উঠে৷ পিকেটাররা বিজেপিকে নেতাকে দোকান থেকে বেরিয়ে আসতে হুমকি দেন বলে অভিযোগ৷ এদিকে বিজেপি নেতা মহিভূষণ চক্রবর্তী দোকান থেকে বেরিয়ে আসলে বট্টু মিয়া নামে এক অতি উৎসাহী যুব নাকি উনার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ৷ মহিভূষণ চক্রবর্তীর অভিযোগ উনার হাত থেকে নাকি টাকা ছিনিয়ে নিয়েছে ওই শাসক দলের কর্মী৷
এদিকে, রাঙামাটি পান চৌমুহনী বাজারের ব্যবসায়ী তথা বিজেপি সমর্থক অমল মজুমদার শুক্রবার সকালে উনার গ্রীল ফেক্টরি খুললে পিকেটারদের আক্রমণের শিকার হতে হয়৷ অমল মজুমদারের অভিযোগ শাসক দলের বিভাগীয় সদস্য কমল দাসের নেতৃত্বে পিকেটাররা তার দোকানে আক্রমণ চালিয়েছে৷ দুটি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বেলা ১২ টা নাগাদ বিজেপি অমরপুর মন্ডল অফিস থেকে দলের কর্মী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিক্ষোভ মিছিলটি থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে গিয়ে বিপত্তি দেখা দেয়৷ মহকুমা পুলিশ আধিকারিক সবিক দের নির্দেশে বিজেপির মোট সত্তর জন কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা পুলিশ প্রশাসনের বক্তব্য বিজেপির কর্মী সমর্থকরা থানার ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়ে আইন ভেঙ্গেছে৷ তাই তাদের আইন মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার করা বিজেপি কর্মীদের অমরপুর পুরাতন টাউন হলে অস্থয়ী কারাবাসে রাখাহয়৷ তবে বিজেপি নেতাদের দাবি অনুযায়ী বিকাল পাঁচটায় তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হয়৷ এদিকে বীরগঞ্জ থানার পুলিশ বিজেপি কর্মীর উপর আক্রমণকারী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়৷ তবে সংবাদ লেখা পর্যন্ত ওই দুই অভিযুক্ত পলাতক বলে জানা যায়৷
ধর্মঘটকে কেন্দ্র করে অমরপুরে ব্যবসায়ীকে মারধর, উত্তেজনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















