নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ সেপ্ঢেম্বর৷৷ প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে বক্সনগর ব্লকের বাগবের
গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী দুধপুকুর এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল পাঁচর পর ঐ গ্রামের হেলাল উদ্দিন নামে ২২ বছরের যুবক কীটনাশক ওষুধ পান করে এখানে ওখানে ছুটাছুটি করছিল৷ বাড়ীর লোকজন সাড়ে সাতটা নাগাদ বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ বিশালগড় পৌঁছার পর হেলাল উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ তাই তাকে জি বি হাসপাতালের পরিবর্তে হাপানিয়াস্থিত ত্রিপুরা ম্যাডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসর আগেই পথে তার মৃত্যু হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিযেছে, দুধপুকুর গ্রামেরই রমজান মিয়ার সাথে হেলালের প্রণয়ের সম্পর্ক ছিল৷ তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে মামাতো বোন ও পিসতোতু ভাইয়ের৷ হেলাল আগরতলায় রামঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্র৷ বৃহস্পতিবার ঐ মেয়ের বিয়ের জন্য অন্য জায়গা থেকে লোকজন আসে৷ ঐসব দেখে ও শোনে হেলাল নিজেকে স্থীর সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ তাই নিজের জীবনকে শেষ করে দেওয়ার পথই বেছে নিয়েছে সে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্যদিকে, হেলাল উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের পর বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন নিকটাত্মীয়রা৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
ব্যর্থ প্রেমের জ্বালায় কীটনাশক পান করে যুবক আত্মঘাতী বক্সনগরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















