News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালায় কীটনাশক পান করে যুবক আত্মঘাতী বক্সনগরে
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় কীটনাশক পান করে যুবক আত্মঘাতী বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ সেপ্ঢেম্বর৷৷ প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে বক্সনগর ব্লকের বাগবের love-clipart-clip-art-love-clipartগ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী দুধপুকুর এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল পাঁচর পর ঐ গ্রামের হেলাল উদ্দিন নামে ২২ বছরের যুবক কীটনাশক ওষুধ পান করে এখানে ওখানে ছুটাছুটি করছিল৷ বাড়ীর লোকজন সাড়ে সাতটা নাগাদ বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ বিশালগড় পৌঁছার পর হেলাল উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ তাই তাকে জি বি হাসপাতালের পরিবর্তে হাপানিয়াস্থিত ত্রিপুরা ম্যাডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসর আগেই পথে তার মৃত্যু হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিযেছে, দুধপুকুর গ্রামেরই রমজান মিয়ার সাথে হেলালের প্রণয়ের সম্পর্ক ছিল৷ তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে মামাতো বোন ও পিসতোতু ভাইয়ের৷ হেলাল আগরতলায় রামঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্র৷ বৃহস্পতিবার ঐ মেয়ের বিয়ের জন্য অন্য জায়গা থেকে লোকজন আসে৷ ঐসব দেখে ও শোনে হেলাল নিজেকে স্থীর সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ তাই নিজের জীবনকে শেষ করে দেওয়ার পথই বেছে নিয়েছে সে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্যদিকে, হেলাল উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের পর বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন নিকটাত্মীয়রা৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top