News Flash

  • Home
  • বিদেশ
  • জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার, প্রস্তাবনায় সই আইনমন্ত্রীর
Image

জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার, প্রস্তাবনায় সই আইনমন্ত্রীর

ঢাকা, ১ আগস্ট (হি.স.): রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামিকে নিষিদ্ধের বিজ্ঞপ্তি জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একই সঙ্গে জামায়াত নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনও নাশকতা ঘটাতে চায়, তা মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে বলে জানান তিনি।বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী। জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে ফাইল পাঠায় আইন মন্ত্রক।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top