News Flash

  • Home
  • প্রধান খবর
  • তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণিবিন্যাস করা যাবে : সুপ্রিম কোর্ট
Image

তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণিবিন্যাস করা যাবে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): পিছিয়ে পড়া শ্রেণীগুলির মধ্যে যারা আরও বেশি প্রান্তিক তাঁদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্যগুলি, তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে উপগোষ্ঠী তৈরি করতে পারবে। এমনটাই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। এবার থেকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণিবিন্যাস করা যাবে। আর সেই বিন্যাসের উপর ভিত্তি করেই সাজানো যেতে পারে সংরক্ষণ ব্যবস্থা। এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত রায়ে এও বলেছে, তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে থেকে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণির মধ্যে উপশ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়। এই রায় প্রসঙ্গে ছয় বিচারপতি এক মত হলেও ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিদেবী।   সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার ৬-১ সংখ্যাগরিষ্ঠতায় জানিয়েছেন, পৃথক সংরক্ষণ দেওয়ার জন্য তপশীলি জাতি ও উপজাতিগুলির উপগোষ্ঠীগত বিভাজন অনুমোদনযোগ্য। এই রায়ের সঙ্গে সহমত হননি বিচারপতি বেলা এম ত্রিবেদী। তপশিলিভুক্ত শ্রেণীগুলির মধ্যে সংরক্ষণের উদ্দেশ্যে উপগোষ্ঠী তৈরীর কোনও ক্ষমতা রাজ্য সরকারগুলির নেই বলে শীর্ষ আদালতের ২০০৪-এর রায় বেঞ্চ এদিন খারিজ করে দেয়।প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সংরক্ষণ গুণমানের বিরুদ্ধে নয়। পদ্ধতিগত যে বৈষম্যের মুখোমুখি হন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ, তাতে উন্নতির সিঁড়ি বেয়ে বেশীরভাগ সময়েই তাঁরা ওপরে উঠতে পারেন না। অনগ্রসর শ্রেণীর মধ্যে উপগোষ্ঠীগত বিভাজন, সংবিধানের ১৪ নম্বর ধারায় পরিপন্থী নয় বলেও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। একইসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, রাজ্যগুলি এক্ষেত্রে ইচ্ছে মতো অথবা রাজনৈতিক তাগিদে কোনও কাজ করতে পারবে না। তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারবে বিচার বিভাগ।  

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top