News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকের দু:সাহসিক মোটর সাইকেল স্টান্টে সঙ্গী হয়ে প্রাণ দিতে হল প্রেমিকাকে
Image

প্রেমিকের দু:সাহসিক মোটর সাইকেল স্টান্টে সঙ্গী হয়ে প্রাণ দিতে হল প্রেমিকাকে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (হি.স.) : প্রেমিকের দু:সাহসিক মোটর সাইকেল স্টান্টে সঙ্গী হয়ে প্রাণ দিতে হল প্রেমিকাকে| মৃত ওই road acccident copyকিশোরীর নাম সিনি কিরণ(১৭)| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেল নিয়ে ব্যস্ত রাস্তায় দু:সাহসিক স্টান্ট করতে দেখাচ্ছিল এক যুবক| আর এই কাণ্ডের সাক্ষী হতে পেছনের সিটে বসে থাকে তার কিশোরী প্রেমিকা| বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ওল্ড মাদ্রাজ রোডের গোপালন মলের সামনে| মৃত ওই কিশোরীর বাড়ি উলসুরে| স্থানীয় একটি বেসরকারি কলেজে পড়ত বলে জানা গিয়েছে| তবে ওই ঘটনার পর থেকেই পলাতক কিশোরীর ওই পুরুষ সঙ্গী| তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ইন্দিরা নগর থানার পুলিশ|
মোটর সাইকেলের পিছনের সিট থেকে রাস্তায় ছিটকে পড়ে ওই কিশোরী| উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ির নিচে চাপা পড়ে যায় ওই কিশোরী| এদিকে বান্ধবীকে ওই অবস্থায় ফেলেই বাইক নিয়ে চম্পট দেয় যুবক| স্থানীয়রা রাস্তা থেকে তুলে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে চিকিত্সরা ঘোষণা করেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top