দিদওয়ানা, ২৯ জুলাই (হি.স.): রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ৪টি শিশুর। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিদওয়ানার কেরাপ গ্রামে। পুকুরে ডুবে ৪টি শিশুর মৃত্যু প্রসঙ্গে সোমবার সকালে পুলিশ কর্তা দেবীলাল বলেছেন, “আমরা রবিবার রাত ৯.২০ মিনিট নাগাদ কেরাপ গ্রাম (দিদওয়ানায়) থেকে খবর পাই, কিছু মানুষ একটি পুকুরের কাছে চারটি শিশুর চপ্পল খুঁজে পেয়েছে। গ্রামবাসীরা তাঁদের দু’জনকে বাঁচাতে সক্ষম হয়েছিল, পরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।”পুলিশ আধিকারিক দেবীলাল আরও বলেছেন, “আমাদের জানানো হয়, আরও দু’টি শিশু এখনও ভিতরে রয়েছে। আমাদের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। এসডিআরএফ টিম এবং সাঁতারুরাও ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার ভোররাত দু’টো নাগাদ অন্য দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মৃত্যু ৪টি শিশুর, কেরাপ গ্রামে শোকের আবহ
Releated Posts
মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…
দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…
বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…


















