News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মৃত্যু ৪টি শিশুর, কেরাপ গ্রামে শোকের আবহ
Image

রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মৃত্যু ৪টি শিশুর, কেরাপ গ্রামে শোকের আবহ

দিদওয়ানা, ২৯ জুলাই (হি.স.): রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ৪টি শিশুর। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিদওয়ানার কেরাপ গ্রামে। পুকুরে ডুবে ৪টি শিশুর মৃত্যু প্রসঙ্গে সোমবার সকালে পুলিশ কর্তা দেবীলাল বলেছেন, “আমরা রবিবার রাত ৯.২০ মিনিট নাগাদ কেরাপ গ্রাম (দিদওয়ানায়) থেকে খবর পাই, কিছু মানুষ একটি পুকুরের কাছে চারটি শিশুর চপ্পল খুঁজে পেয়েছে। গ্রামবাসীরা তাঁদের দু’জনকে বাঁচাতে সক্ষম হয়েছিল, পরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।”পুলিশ আধিকারিক দেবীলাল আরও বলেছেন, “আমাদের জানানো হয়, আরও দু’টি শিশু এখনও ভিতরে রয়েছে। আমাদের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। এসডিআরএফ টিম এবং সাঁতারুরাও ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার ভোররাত দু’টো নাগাদ অন্য দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।” 

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top