News Flash

  • Home
  • দিনের খবর
  • মনুকে অভিনন্দন মনসুখের, ক্রীড়ামন্ত্রী বললেন খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে
Image

মনুকে অভিনন্দন মনসুখের, ক্রীড়ামন্ত্রী বললেন খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে তাঁর। শুটার মনুকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “আমি মনু ভাকেরকে অভিনন্দন জানাতে চাই, যিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন এবং ভারতকে খ্যাতি এনে দিয়েছেন। তিনি খেলো ইন্ডিয়া উদ্যোগে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি দেশকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের শিশু ও যুবকদের প্রতিভাকে খুঁজে বার করতে হবে, আমাদের খেলাধুলার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে। জাতীয় খেলা আয়োজন করতে হবে এবং তবেই দেশ খেলাধুলায় এগিয়ে যাবে। সেই কারণেই খেলো ইন্ডিয়ার জন্য ৯০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top