News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে বেসমেন্টে ডুবে মৃত্যু ৩ পড়ুয়ার, বিক্ষোভ জারি রবিবারও
Image

দিল্লিতে বেসমেন্টে ডুবে মৃত্যু ৩ পড়ুয়ার, বিক্ষোভ জারি রবিবারও

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে শনিবার ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রবিবারও বিক্ষোভ জারি রয়েছে। কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি রাখা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

দিল্লিতে ভারী বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে পড়ে ৩ পড়ুয়ার মৃত্যু হয় শনিবার। বেসমেন্টের ভিতর থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। দমকল বিভাগ জানিয়েছে, বেসমেন্টে জল ঢুকে যাওয়ায় পড়ুয়ারা আটকে পড়েছিলেন বলে তাদের জানানো হয়। এরপরই ৩ জনের দেহ উদ্ধার হয়। ৪ ঘণ্টারও বেশি সময় তাঁরা  বেসমেন্টে আটকে ছিলেন বলে খবর।

জানা যাচ্ছে, শনিবার টানা বৃষ্টির জেরে রাস্তা উপচে জল ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকতে শুরু করে। এ ব্যাপারে পড়ুয়ারা কর্তৃপক্ষর গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁদের বক্তব্য, দিল্লির নিকাশি সমস্যার কথা তো সংস্থার অজানা নয়। তা হলে বেছে বেছে বেসমেন্টে কেন লাইব্রেরি করা হল? আর যদি বা তৈরি করা হল, তাহলে প্রয়োজবনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন? এ ব্যাপারে সংশ্লিষ্ট কোচিং সেন্টার কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top