News Flash

Image

প্রচণ্ড গরম, অসমে মৃত্যু দিনমজুরের

রঙিয়া (অসম), ২৭ জুলাই (হি.স.) : প্রচণ্ড গরমে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ায় মৃত্যু হয়েছে জনৈক দিনমজুরের। নিহত ব্যক্তিকে বছর ৫৫-এর যোগেন কলিতা বলে পরিচয় পাওয়া গেছে।

গোটা অসম জুড়ে তাপপ্রবাহের জেরে আরও একটি প্রাণ চলে গেছে। জানা গেছে, রঙিয়ার বিষনালা গ্রামের দিনমজুর প্রতিদিনের মতো শুক্রবারও কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়েছিলেন। উৎকট গরমে গোটা দিন মজুরের কাজ করে বিকালের দিকে ঘরে ফেরেন। কিছুক্ষণ পর শরীরে অস্থিরতা বোধ করছেন বলে জানান স্ত্রীকে। এর পর প্ৰায় ছয়টা নাগাদ আচমকা তিনি সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন।

প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী-সন্তানরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি নার্সিং হোমে। জরুরি ভিত্তিতে শুরু হয় তাঁর চিকিৎসা। কিন্তু মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগেন কলিতা।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে যোগেন কলিতার স্ত্রী জানান, প্রচণ্ড গরমে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এমন বিপর্যয়ে গ্রামের মানুষ তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন জানিয়ে স্ত্রী জানান, তাঁদের দুই মেয়ে এবং একটি ছেলে আছে। একমাত্র উপার্জনকারীর অকালমৃত্যুতে সংসার কীভাবে চালাবেন ভেবে পাচ্ছেন না। 

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top