News Flash

Image

গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন পদক্ষেপ

গুয়াহাটি, ২৭ জুলাই (হি.স.) : পণ্য সামগ্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করতে এবং উন্নত গ্রাহক সংযোগ ব্যবস্থা প্রদান করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগগুলির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৪-এর জুন মাসে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে। 

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ শনিবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে কাটিহার ডিভিশনের অন্তর্গত আদিনা স্টেশনটি চলতি বছরের ৩ জুন থেকে অন্তর্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। রঙিয়া ডিভিশনের অন্তর্গত তাতিবাহার স্টেশনটি ১০ জুন থেকে বহির্মুখী বাঁশ ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। 

এছাড়া, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) পদক্ষেপের অধীনে রঙিয়া ডিভিশনের অন্তর্গত বিশ্বনাথ চারিআলি থেকে কাটা বাঁশ লোড করা হয়। পাশাপাশি আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা স্টেশন থেকে ৪২ ওয়াগন ভুট্টা এবং বিন্নাগুড়ি স্টেশন থেকে ২১ ওয়াগন স্টোন চিপ বুক করা হয়। অন্যদিকে, তিনসুকিয়া ডিভিশন দ্বারা প্রথমবারের জন্য অসমের ধেমাজি থেকে মধ্যপ্রদেশের আমলাই পর্যন্ত বাঁশের ২০টি ওয়াগন পরিবহণ করা হয়েছে। বিডিইউ-এর অধীনে অবিরত প্রচেষ্টার ফলে ডিমাপুর স্টেশনের পার্সেল উপার্জন পূর্ববর্তী বছরের সংশ্লিষ্ট মাসের তুলনায় ১৬.৬৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে। 

গ্রাহক সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল খোলার ফলে পণ্যবাহী ট্রেনের লোডিং ও আনলোডিং বৃদ্ধি পেয়েছে। যার পরিণাম হিসেবে আগামী বছরগুলিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান সব্যসাচী দে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top