News Flash

  • Home
  • Uncategorized
  • বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী উদ্ধার গুয়াহাটিতে
Image

বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী উদ্ধার গুয়াহাটিতে

গুয়াহাটি, ০১ সেপ্টেম্বর, (হি.স.) : বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী-সহ এক যুবক গ্রেফতার হওয়ার ঘটনায় ব্যাপক EXPLOSIVEচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গুয়াহাটি মহানগরে। পুলিশ সূত্রর খবরে প্রকাশ, আজ সকালের দিকে একটি অটো রিকশায় তালাশি চালাতে গিয়ে বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী যেমন জিলেটিন স্টিক ও ডিটেনেটর ও বেশ কিছু বৈদ্যুতিক তার বাজেয়াপ্ত করেছে ডিশপুর পুলিশ। খানাপাড়া-ডিশপুর সড়কের ঘটনা এটা। বিস্ফোরক সামগ্রী বহনকারী লাললোচন পাংমাতে নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ডিমাহাসাও জেলার সদর হাফলঙের এক প্রত্যন্ত পাহাড়ি বস্তিতে। বিস্ফোরক সামগ্রীগুলি বহনকারী পাংমাতের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সংযোগ রয়েছে কিনা এবং ওগুলি সে কোথায় নিয়ে যাচ্ছিল ইত্যাদি বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top