News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত : কিরেন রিজিজু
Image

বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত। কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কিরেন রিজিজু বলেছেন, “সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে আমি আবারও আবেদন করছি, বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা করা হোক। বিরোধীরা কেন কৃষক, ক্ষুদ্র আদিবাসীদের জন্য করা বিধান নিয়ে আলোচনা করছেন না?…জনগণ প্রধানমন্ত্রী মোদীকে জনাদেশ দিয়েছে, আপনারা এই জনাদেশকে অপমান করার চেষ্টা করছেন। এটা মোটেও ঠিক নয়। বাজেট অধিবেশনে বাজেট নিয়েই আলোচনা হওয়া উচিত।”সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আরও বলেছেন, “আপনারা সবাই নিশ্চয়ই গতকালের আলোচনা দেখেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐতিহাসিক তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করার পর, দেশ দেখতে চায় বাজেটের ওপর আলোচনা ভালো এবং অর্থপূর্ণভাবে হোক। বাজেট অধিবেশন চলাকালে কয়েকটি দলের নেতারা যেভাবে মন্তব্য করেছেন এবং যেভাবে বক্তৃতা দিয়েছেন, তাতে আমি বলতে চাই তাঁরা বাজেট অধিবেশনের মর্যাদা ক্ষুন্ন করে সংসদকে অপমান করেছেন। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, দলের জন্য যা করার ছিল তা নির্বাচনে করা হয়েছে, এখন দলের জন্য নয়, দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বিরোধীরা বাজেট নিয়ে কিছু বলেনি, তাঁরা শুধু রাজনীতি করেছেন। তাঁরা দেশের জনাদেশকে অপমান করেছেন।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top