ওয়াশিংটন, ২৫ জুলাই (হি.স.): দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জো বাইডেন। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, সেই কারণ এবার নিজেই প্রকাশ্যে আনলেন। বুধবার দেশবাসীর উদ্দেশে ভাষণে বাইডেন জানান, তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলেও দাবি করেছেন তিনি।বাইডেন বলেন, “আমি ঠিক করেছি, নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেব। এটাই আমেরিকাকে ঐক্যবদ্ধ করার সেরা উপায়।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি আমার কাজকে শ্রদ্ধা করি। কিন্তু আমি তার চেয়েও বেশি ভালবাসি আমার দেশকে। আপনাদের প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে পেরেছি, এটা আমার জীবনে সৌভাগ্যের বিষয়।” বাইডেন আরও বলেন, “আমরা ভালো মানুষ বলেই আমাদের দেশ মহান। অবশ্যই গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।”

নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেব : জো বাইডেন
Releated Posts
কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনের
ঢাকা, ১৯ জুন (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা…
তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…
কোভিডের উৎস নিয়ে নতুন বিতর্ক, ফাউচির বিরুদ্ধে নথি প্রকাশ করলেন তুলসি গ্যাবার্ড
ওয়াশিংটন, ১৯ জুন (আইএএনএস) : কোভিড-১৯ মহামারির উৎস নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে নতুন করে উসকে দিয়ে একগুচ্ছ গোপন নথি…
ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…


















