কলকাতা, ২৫ জুলাই (হি.স.): কখনও ঝমঝম করে, কখনও আবার মুষলধারে বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই একইরকম আবহাওয়া। মেঘলা আকাশ, স্বস্তিদায়ক আবহাওয়া, তবে কোথাও একটানা বৃষ্টি হচ্ছে না বললেই চলে। আগামী ২৪ ঘন্টাও এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই। তবে কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, সকালেই বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে কলকাতার তাপমাত্রা রয়েছে মনোরম, স্বস্তিদায়ক আবহাওয়া দক্ষিণ ও উত্তরবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। তাপমাত্রা মনোরম হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও কমেছে অনেকটাই। এই মুহূর্তে প্রায় ৪৬ শতাংশ মতো বৃষ্টি ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিন এভাবেই বৃষ্টি হলে ঘাটতি আরও কিছুটা কমে যাবে। এদিকে, সমুদ্র উত্তাল থাকার কারণে ২৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ
Releated Posts
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…
ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা
কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…


















