News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ
Image

মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ

কলকাতা, ২৫ জুলাই (হি.স.): কখনও ঝমঝম করে, কখনও আবার মুষলধারে বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই একইরকম আবহাওয়া। মেঘলা আকাশ, স্বস্তিদায়ক আবহাওয়া, তবে কোথাও একটানা বৃষ্টি হচ্ছে না বললেই চলে। আগামী ২৪ ঘন্টাও এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই। তবে কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, সকালেই বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে কলকাতার তাপমাত্রা রয়েছে মনোরম, স্বস্তিদায়ক আবহাওয়া দক্ষিণ ও উত্তরবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। তাপমাত্রা মনোরম হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও কমেছে অনেকটাই। এই মুহূর্তে প্রায় ৪৬ শতাংশ মতো বৃষ্টি ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিন এভাবেই বৃষ্টি হলে ঘাটতি আরও কিছুটা কমে যাবে। এদিকে, সমুদ্র উত্তাল থাকার কারণে ২৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top